ভোট পরবর্তী রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুখ্যসচিবকে তলব করলেন রাজ্যপাল। টুইটে একথা জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।টুইটে রাজ্যপাল লিখেছেন, ভোট পরবর্তী হিংসার ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্টেটাস রিপোর্ট জমা দিতে ব্যর্থ অতিরিক্ত স্বরাষ্ট্রসচিব। কলকাতার পুলিশ কমিশনার ও রাজ্য পুলিশের ডিজি-র ৩ মে জমা দেওয়া রিপোর্টও রাজ্যপাল পাননি। সেই কারণেই আজ সন্ধে ৭টার মধ্যে মুখ্যসচিবকে রাজভবনে ডেকে পাঠানো হয়েছে মুখ্যসচিবকে,টুইটে এমনটাই জানিয়েছেন জগদীপ ধনকড়।