রাজ্যের মুখ্যসচিবের পদ থেকে অবসর নিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। পরবর্তী মুখ্যসচিব হচ্ছেন হরিকৃষ্ণ দ্বিবেদী। তবে মুখ্যসচিবের পদ থেকে অবসর নিলেও মঙ্গলবার থেকে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা হচ্ছেন আলাপন। আর পরবর্তী স্বরাষ্ট্র সচিব হচ্ছেন বি পি গোপালিকা। রাজ্যের মুখ্যসচিবের পদ থেকে অবসর নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন আলাপন নিজেই। আর তাঁর ইচ্ছেকে সায় দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে আলাপনের প্রশংসা করে তিনি বলেন, "আমাদের আলপনকে খুব প্রয়োজন। উনি অবসর নিয়েছেন কিন্তু আমি ওঁকে সচিবালয় ছেড়ে দিতে দিচ্ছি না।"