ভোট-পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে হুগলিতে এল কেন্দ্রীয় প্রতিনিধিদল।হেলিকপ্টারে চড়ে চুঁচুড়ায় পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধিদলের তিন সদস্য। বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলেন তাঁরা। এরপর রওনা দেন ধনেখালির উদ্দেশে। ভোট মিটতেই বিভিন্ন জায়গায় রাজনৈতিক হিংসার অভিযোগ উঠেছে। তার প্রেক্ষিতে রাজ্য পরিদর্শনে এলেন কেন্দ্রীয় প্রতিনিধিদলের সদস্যরা।