নির্বাচন পরবর্তী সন্ত্রাসের অভিযোগে CBI তদন্ত নিয়ে অব্যাহত চাপানউতোর৷ তদন্তের জন্য বৃহস্পতিবারও একাধিক জেলায় যাবেন CBI আধিকারিকরা।
গত কয়েকদিন ধরেই জেলায় জেলায় পৌঁছে যাচ্ছে সিবিআই। বুধবার বিজেপি কর্মীকে গণধর্ষণের অভিযোগের তদন্তে ফের পূর্ব মেদিনীপুরের খেজুরিতে যায় সিবিআইয়ের ৩ সদস্যের দল। দিয়ার চাকদায় নিহত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে কথা বলেন গোয়েন্দারা।
পাল্টা দিয়েছে রাজ্য সরকারও। বঙ্গে নির্বাচন পরবর্তী হিংসার তদন্তে (post poll violence) সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার।