রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ বামপন্থী নেতা বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থা স্থিতিশীল। হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার ফের তাঁকে রেমডেসিভির দেওয়া হয়েছে।
বুদ্ধদেব ভট্টাচার্যর রক্তচাপ এবং হৃদস্পন্দন স্বাভাবিক। স্বাভাবিক ভাবে কথা বলছেন তিনি। প্রাক্তণ মুখ্যমন্ত্রী নিজেই খাচ্ছেন বলে জানা গিয়েছে। উডল্যান্ডস হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়মিত বাইপ্যাপ দিয়ে তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রাখা হয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্যর স্ত্রী মীরা ভট্টাচার্যর শারীরিক অবস্থাও স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর।