আগের তুলনায় সামান্য ভাল আছে শরীর৷ তাই বাড়ি থেকে নয়, ভোটকেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়েই ভোট দিতে চান প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এবার করোনার কারণে গুরুতর অসুস্থ বা আশি ঊর্ধ্ব ব্যক্তিদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। এর জন্য ১২ডি ফর্ম পূরণ করে আবেদন জানাতে হচ্ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বালিগঞ্জ কেন্দ্রের ভোটার। সেখানে ২৬ তারিখ ভোট। মাত্র কয়েকদিন বাকি থাকলেও বুদ্ধবাবু এখনও নির্দিষ্ট ফর্ম জমা করেননি বলে আলিমুদ্দিন সূত্রে খবর। সিপিএম নেতা তথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন, বুদ্ধবাবু ভোটের লাইনে দাঁড়িয়েই ভোট দিতে আগ্রহী