বাড়িতে দেখাশোনার কেউ নেই, হাসপাতাল থেকে ছুটি পেয়ে সেফ হোমে থাকবেন সস্ত্রীক বুদ্ধদেব ভট্টাচার্য

Updated : Jun 02, 2021 13:37
|
Editorji News Desk

হাসপাতাল থেকে ছুটি পেলেও এখনই পাম অ্যাভিনিউয়ের বাড়িতে ফিরবেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য। একটি সেফ হোমে থাকবেন তাঁরা। তাঁদের ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন হাসপাতালের চিকিৎসকেরা। আপাতত বুদ্ধদেবকে অক্সিজেন এবং নেবুলাইজার দেওয়ার প্রক্রিয়া যেমন চলছিল তেমন চলবে বলেই জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বাড়িতে নিভৃতবাসে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা। কিন্তু বাড়িতে দেখাশোনার কেউ না থাকায় তাঁকে সেফ হোমে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে ক্ষেত্রে দক্ষিণ কলকাতায় তাঁর বাড়ির কাছেই একটি সেফ হোমে রাখা হবে বুদ্ধদেবকে।

Buddhadeb Bhattacharya

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ভারত

Manmohan Singh : ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক, ঘোষিতভাবে অবসরও নিয়েছিলেন 'বিরল' মনমোহন সিং

editorji | ভারত

Manmohan Singh Passes Away : প্রয়াত ভারতীয় অর্থনীতির পুরোধা, মনমোহনের প্রয়াণে গভীর শোক

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর