চতুর্থ দফার নির্বাচন শুরুর কিছুক্ষণের মধ্যেই বোমা উদ্ধার হল বীরভূমে। নানুর থানার হাটসারেনদি তে বোমা উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল। সরকারী কমিউনিটি হল থেকে বেশ কিছু বোমা উদ্ধার হয়েছে। ঘটনাস্থলে গিয়েছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। তবে বীরভূমে আজ ভোটগ্রহণ হচ্ছে না। অন্যদিকে, কসবায় বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বালির লালবাবা কলেজে এজেন্ট বসানোকে কেন্দ্র করে গোলমালে জড়িয়েছে বিজেপি এবং তৃণমূল। তুফানগঞ্জ ৯/২০৮ নং বুথে মেশিন খারাপ থাকায় ভোট দিতে পারছেন না ভোটাররা।