কোম্পানির থেকে সরাসরি রেমডিসিভির কেন কিনছে বেসরকারি সংস্থা ? কেন্দ্রকে প্রশ্ন আদালতের

Updated : Apr 28, 2021 08:05
|
Editorji News Desk

মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি অত্যন্ত শোচনীয়। এই অবস্থায় কীভাবে ওষুধ প্রস্তুতকারক সংস্থার থেকে রেমডিসিভিরের মতো ওষুধ সরাসরি কিনতে পারে বেসরকারি সংস্থাগুলি? মঙ্গলবার কেন্দ্রের কাছে তা জানতে চাইল বম্বে হাইকোর্ট। হাইকোর্টের যুক্তি, নির্দেশিকা অনুযায়ী, ওষুধ প্রস্তুতকারক কোম্পানিগুলি সমস্ত ওষুধ কেন্দ্রকে দেবে এবং কেন্দ্র রাজ্যগুলির কাছে তা সরবরাহ করবে। মহারাষ্ট্রে অক্সিজেন এবং রেমডিসিভিরের মতো কোভিড চিকিৎসার প্রয়োজনীয় সামগ্রীর ঘাটতির কথা উল্লেখ করে বম্বে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা রুজু হয়েছে। এই মামলার শুনানিতেই কেন্দ্রকে প্রশ্ন করে প্রধান বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি গিরিশ এস কুলকার্নির একটি বেঞ্চ। আগামী ২৯ এপ্রিল বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি। সেখানেই কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছ থেকে এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে চেয়েছে আদালত।

covidBombay High CourtremedesivirCorona

Recommended For You

editorji | করোনা

US on Syria War: দামাস্কাস দখল বিদ্রোহীদের, হামলা চালালো আমেরিকা! কারণ কী?

editorji | করোনা

Covid: জ্বর, কাশি, মুখে স্বাদ নেই, কোভিড কি ফিরছে? কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক?

editorji | ভারত

Covaxin Side Effects: কোভিশিল্ডের পর কোভ্যাক্সিন! পার্শ্বপ্রতিক্রিয়া কতটা, প্রকাশ্যে জার্নালের রিপোর্ট

editorji | করোনা

Covishield: সাইড এফেক্টের খবর ফাঁস হতেই কোভিশিল্ড সহ যাবতীয় করোনা টিকা তুলে নিল অ্যাস্ট্রোজেনেকা

editorji | করোনা

Covaxin: সাইড এফেক্ট নেই! কোভিশিল্ড নিয়ে বিতর্কের মাঝেই 'অভয়বাণী' কোভ্যাক্সিন নির্মাতা সংস্থার