মোদির জনসভা থেকে ফেরার পথে অ্যাসিড হামলা বিজেপি কর্মীর উপর ।নবদ্বীপ কৃষ্ণনগরে প্রধানমন্ত্রীর জনসভা শেষ করে বাড়ি ফেরার পথে নবদ্বীপ বিধানসভার অন্তর্গত মাজদীয়া পানশীলা এলাকার ১৬ নম্বর বুথের শক্তি প্রমুখের উপর অ্যাসিড হামলার অভিযোগ এনেছে বিজেপি।কৃষ্ণনগর রোড থেকে নবদ্বীপ ঘাট আসার পথে এই ঘটনা ঘটেছে । ঘটনায় গুরুত্বর জখম দুই বিজেপি কর্মী । বর্তমানে তারা শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি