বঙ্গ বিজেপির নেতৃত্বের বিরুদ্ধে সুর চড়ালেন অভিনেতা তথা বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, এই রাজ্যের বিজেপিতে কোনও সমন্বয় নেই। দলে অর্ন্তদ্বন্দ্ব লেগেই রয়েছে। আগে বঙ্গ বিজেপির অন্দরে যে পরিবেশ ছিল, তা হারিয়ে গিয়েছে।
২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন জয়। তিনি বলেন, "এই অবস্থার বদল না হলে পুরসভা এবং পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের কাছে ডজন ডজন গোল খাবে বিজেপি।"
মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল নিজেদের গুছিয়ে নিয়েছে বলে দাবি জয়ের৷ পেট্রোল, ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়েও সরব হয়েছেন অভিনেতা। মমতার কাছে তাঁর অনুরোধ, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে পেট্রোলের দাম কমানো হোক। নাহলে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে।
যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁর পদত্যাগ এবং পরে সেই ইস্তফা প্রত্যাহার নিয়েও বিরক্তিপ্রকাশ করেছেন জয়।