Dilip Ghosh : বাংলা ভাগের দাবি থেকে না সরলে বার্লাদের বিরুদ্ধে দিল্লিতে নালিশ জানাবেন দিলীপ

Updated : Jul 09, 2021 13:39
|
Editorji News Desk

উত্তরবঙ্গের দুই কেন্দ্রীয় মন্ত্রী যদি বাংলা ভাগের দাবি তোলা বন্ধ না করেন, তাহলে রাজ্য বিজেপি তাঁদের বিরুদ্ধে দিল্লিতে অভিযোগ জানাবে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এ কথা জানিয়েছেন। উল্লেখ্য, কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পরেও জন বার্লা উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি থেকে সরে আসেননি। আলাদা রাজ্যের পক্ষে আগেই সওয়াল করেছিলেন কেন্দ্রের বর্তমান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকও।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বৃহস্পতিবার অবশ্য নিশীথের নাম নেননি। তিনি বলেন, "বিজেপি পশ্চিমবঙ্গ ভাগের বিরুদ্ধে। এটাই দলের অবস্থান। যদি কেন্দ্রে মন্ত্রী হয়েও জন বার্লা বা অন্য কেউ এমন কিছু বলেন, তবে আমাদের দলের উপর তলায় তা জানাতে হবে।" কাকে জানাবেন জানতে চাওয়া হলে দিলীপ বলেন, "দল এবং সরকার—দু’দিকেই বলব।" একই সঙ্গে অবশ্য তাঁর বক্তব্য, "উত্তরবঙ্গের দাবিদাওয়া নিয়ে জন বার্লা সরব হতেই পারেন। সেটাই বিজেপির সাংসদ, বিধায়কদের পক্ষে স্বাভাবিক।"

Bengal BJP

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ভারত

Manmohan Singh : ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক, ঘোষিতভাবে অবসরও নিয়েছিলেন 'বিরল' মনমোহন সিং

editorji | ভারত

Manmohan Singh Passes Away : প্রয়াত ভারতীয় অর্থনীতির পুরোধা, মনমোহনের প্রয়াণে গভীর শোক

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর