২১ জুলাইএর সভা ঘিরে রণক্ষেত্র হাড়োয়া, প্রাণ গেল ২ তৃণমূল সমর্থকের

Updated : Jul 21, 2021 21:09
|
Editorji News Desk

উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় তৃণমূল গোষ্ঠীকোন্দলে গুলিবিদ্ধ হয়ে মৃত ২ জন। ২১ জুলাইয়ের ভার্চুয়াল সভার পর বাড়ি ফিরছিলেন তৃণমূল সমর্থকরা। বাড়ি ফেরার পথে তৃণমূল সমর্থকদের ওপর গুলি চালানোর অভিযোগ। ৭ থেকে ৮ জন গুলিবিদ্ধ হন, মৃত্যু হয় ২ জনের। সংঘর্ষের মাঝে পড়ে গিয়ে মৃত এক বৃদ্ধা। হাসপাতালে মৃত্যু হয় আরেক গুলিবিদ্ধের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তিন থেকে চার জন। মোহনপুর অঞ্চল সভাপতির অনুগামীদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। এই ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। অশান্তির খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যায় বিশাল পুলিশবাহিনী। নামানো হয় র‌্যাফও। এখনও এলাকায় পুলিশি টহল চলছে। তবে কী কারণে অশান্তি ছড়াল, তা এখনও স্পষ্ট নয়।

TMCCLASH21 July

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ভারত

Manmohan Singh : ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক, ঘোষিতভাবে অবসরও নিয়েছিলেন 'বিরল' মনমোহন সিং

editorji | ভারত

Manmohan Singh Passes Away : প্রয়াত ভারতীয় অর্থনীতির পুরোধা, মনমোহনের প্রয়াণে গভীর শোক

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর