নন্দীগ্রামের পর যে আসনটিতে সবচেয়ে হাই-প্রোফাইল লড়াই হওয়ার সম্ভাবনা ছিল, সেটি বেহালা পূর্ব। রাজনৈতিক মহলের জল্পনা ছিল, কলকাতার প্রাক্তন মহানাগরিক শোভন চট্টোপাধ্যায়ের এই কেন্দ্রে তাঁকেই প্রার্থী করবে বিজেপি। বিপক্ষে তৃণমূলের প্রার্থী হবেন তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। কিন্তু রত্নাকে তৃণমূল টিকিট দিলেও শোভনকে প্রার্থী করেনি বিজেপি। গেরুয়া শিবিরের প্রার্থী অভিনেত্রী পায়েল সরকার। তৃণমূলের অত্যন্ত শক্ত ঘাঁটিতে রত্নার বিরুদ্ধে কঠিন লড়াই পায়েলের।