Mamata Banerjee, Khela hobe : 'খেলা হবে' উদযাপনে ফুটবল খেললেন মমতা

Updated : Aug 02, 2021 20:21
|
Editorji News Desk

 নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 'খেলা হবে' দিবসের অনুষ্ঠানে ফুটবল খেললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন থেকে প্রতি বছর ১৬ আগস্ট বাংলায় পালিত হবে ‘খেলা হবে’ দিবস। সে কথা আগেই ঘোষণা করেছিল রাজ্য সরকার। সোমবার সেই প্রকল্পেরই উদ্বোধন করলেন মমতা। মুখ্যমন্ত্রী জানান, এখন সংসদেও খেলা হবে স্লোগান উঠছে। রাজস্থান, উত্তরপ্রদেশ- সর্বত্র খেলা হবে শোনা যাচ্ছে। খেলা তো কিছুটা হয়েছে, আরও হবে। এরপর তিনি বলেন, খেলার মধ্যে দিয়ে ঐক্য, সম্প্রীতি, সুস্বাস্থ্য গড়ে ওঠে। তাই খেলা অত্যন্ত জরুরি।
 ‘খেলা হবে’ প্রকল্পের উদ্বোধনে মমতা জানান, ১৬ আগস্টের খেলার জন্য ১ লক্ষ বল দেওয়া হবে আর্থিক ভাবে পিছিয়ে থাকা ক্লাবগুলিকে। এছাড়াও ৩০৩টি ক্লাবের কাছে বল পৌঁছে দেবে IFA। পাশাপাশি এদিন কলকাতা ময়দানের তিন প্রধান ক্লাব ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডানের হাতে ফুটবল তুলে দেন তিনি। মঞ্চে খানিকক্ষণ ফুটবল নিয়ে খেলতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে। 

FootballMamata Banerjeekhela hobe

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ভারত

Manmohan Singh : ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক, ঘোষিতভাবে অবসরও নিয়েছিলেন 'বিরল' মনমোহন সিং

editorji | ভারত

Manmohan Singh Passes Away : প্রয়াত ভারতীয় অর্থনীতির পুরোধা, মনমোহনের প্রয়াণে গভীর শোক

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর