খেজুরিতে বিজেপি কর্মীকে গণধর্ষণের অভিযোগ, আলিপুরদুয়ারে কুপিয়ে খুন তৃণমূল নেতাকে

Updated : May 05, 2021 11:38
|
Editorji News Desk

রাজ্যের সর্বত্র অব্যাহত নির্বাচন পরবর্তী হিংসা৷ খেজুরিতে বিজেপির মহিলা কর্মীকে গণধর্ষণের পর বিষ খাইয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল। অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলা কর্মী ভর্তি হাসপাতালে। অন্যদিকে আলিপুরদুয়ারে এক তৃণমূল নেতাকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, গতকাল রাত ১টা নাগাদ গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন তৃণমূল বুথ সভাপতি দীপক রায়। অভিযোগ, মাঝরাস্তায় গাড়ি আটকে তৃণমূল নেতাকে ধারাল অস্ত্র দিয়ে কোপায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। বাবুরহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।

BJPKhejuriTMCalipurduar

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ভারত

Manmohan Singh : ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক, ঘোষিতভাবে অবসরও নিয়েছিলেন 'বিরল' মনমোহন সিং

editorji | ভারত

Manmohan Singh Passes Away : প্রয়াত ভারতীয় অর্থনীতির পুরোধা, মনমোহনের প্রয়াণে গভীর শোক

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর