বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৫৭০ জন ।গতকালের তুলনায় সামান্য বেশি। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৩৩ লক্ষ ৪৭ হাজার ৩২৫ জন। গত একদিনে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪৩১ জন। এই সংখ্যাটা আগের দিনের থেকে অনেকটা বেশি। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লক্ষ ৪৩ হাজার ৪২৮ জন।
আরো পড়ুন, প্রথম এবং দ্বিতীয় ডোজের করোনা টিকাকরণে সময়ে ফের বদল আনল পুরসভা
গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা বাড়লেও স্বস্তি মিলেছে করোনার অ্যাকটিভ কেসে। বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ লক্ষ ৪২ হাজার ৯২৩ জন। যা আগের দিনের থেকে প্রায় হাজার নয়েক কম। এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ২৫ লক্ষ ৬০ হাজার ৪৭৪ জন করোনা থেকে মুক্ত হয়েছেন।