সপ্তম দফার নির্বাচনে অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র বালিগঞ্জ। রাজ্যের মন্ত্রী তথা প্রবীণ তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়ের খাসতালুক এই কেন্দ্র। তাঁর বিরুদ্ধে বিজেপির প্রার্থী লোকনাথ চট্টোপাধ্যায়, সিপিএমের প্রার্থী ফুয়াদ হালিম। অভিজাত কেন্দ্র হিসেবে পরিচিত বালিগঞ্জের বিভিন্ন পকেটে বইছে গেরুয়া হাওয়া৷ ২০১৯ সালের নির্বাচনে ভাল ফল করেছিল বিজেপি। কিন্তু বিধানসভা নির্বাচনে এখানে ফ্যাক্টর ব্যক্তি সুব্রত মুখোপাধ্যায়। প্রতিটি এলাকায় তাঁর নিবিড় জনসংযোগ। অন্যদিকে সিপিএমের ভরসা ব্যক্তি ফুয়াদ হালিমের পরিচ্ছন্ন ও জনদরদী ভাবমূর্তি। বিজেপির সংগঠন দুর্বল হলেও ভরসা গেরুয়া হাওয়া।