বঙ্গ BJP নিয়ে মুখ খুললেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। যদিও তিনি আর কোনো দলীয় বা রাজনৈতিক মঞ্চে উঠবেন না বলে জানিয়েছেন।
বাবুলের মতে, দলের তৃণমূল স্তরের কর্মীদের মতামতকে গুরুত্ব দিতে চাননি দিলীপ ঘোষ, শিব প্রকাশ, কৈলাস বিজয়বর্গীয়র মতো নেতারা। সেই কারণেই ভরাডুবি হয়েছি নির্বাচনে। তাঁর দাবি, মুকুল রায়ের (Mukul Roy) মতো অভিজ্ঞ নেতাকেও ব্যবহার করা হয়নি। তিনি হতাশ হয়ে পড়েছিলেন।
তাঁরা কিছু মতামত দিলে দিলীপ ঘোষরা হেসে উড়িয়ে দিতেন বলে জানিয়েছেন বাবুল। তাঁর দাবি, সাংগঠনিক বৈঠকে জেলার নেতারা চুপ করে বসে থাকতেন। কোনো কথা বলতেন না। এরই সঙ্গে বাবুল জানান, শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) নেতৃত্বেই দল ঘুরে দাঁড়াবে। তবে প্রয়োজন বাংলার উপযোগী রণকৌশল।