Babul Supriyo: পদ্ম ছেড়ে অভিষেকের হাত ধরে জোড়াফুলে বাবুল

Updated : Sep 18, 2021 15:32
|
Editorji News Desk

BJP ছেড়ে TMC-তে যোগ দিলেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। শনিবারের দুপুরে আচমকাই তৃণমূলে যোগ দিলেন আসানসোলের বিজেপি সাংসদ।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি রাজ্যের শাসক দলের পতাকা হাতে তুলে নেন। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

Babul Supriya: কেন হারল বিজেপি? মুখ খুললেন বাবুল

সম্প্রতি নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলের সময়ে মন্ত্রিত্ব চলে যায় বাবুলের। এ নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ্যে আনেন মোদী মন্ত্রিসভার দু’বারের মন্ত্রী। রাজনীতি ছাড়ার ঘোষণার পাশাপাশি জানান তিনি সাংসদ পদও ছেড়ে দেবেন।

Babul Supriyo: রাজনীতি ছাড়ার পর বড় একা লাগছে, ফেসবুকে লিখলেন বাবুল

ততক্ষণে উদ্যোগী হয়ে ওঠে বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব। জরুরি বৈঠকে বসেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। এরপর বাবুল জানান, তিনি অরাজনৈতিক সাংসদ হিসাবে কাজ করবেন। কয়েকদিন আগে প্রিয়াঙ্কা তিব্রেওয়ালকেও অভিনন্দন জানিয়েছিলেন তিনি।

TMCBJPBabul Supriyo

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ভারত

Manmohan Singh : ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক, ঘোষিতভাবে অবসরও নিয়েছিলেন 'বিরল' মনমোহন সিং

editorji | ভারত

Manmohan Singh Passes Away : প্রয়াত ভারতীয় অর্থনীতির পুরোধা, মনমোহনের প্রয়াণে গভীর শোক

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর