সপ্তম দফার নির্বাচনে সকাল থেকেই বুথের বাইরে লম্বা লাইন ভোটারদের। সকাল সকাল ভোটের লাইনে দাঁড়িয়ে পড়েছেন চেনা মুখেরাও। ভবানীপুর কেন্দ্রে ভোট দিয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, দোসরা মে ফের সরকার গড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল সকাল লাইনে দাঁড়িয়ে কুলটি বিধানসভার চলবলপুর প্রাথমিক বিদ্যালয়ের ১৩ নম্বর বুথে পরিবারের সকলকে নিয়ে ভোট দিলেন নন্দীগ্রামের সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখার্জি। আসানসোল উত্তর আসনে সকাল সকাল ভোট দিয়েছেন তৃণমূল প্রার্থী তথা রাজ্যের হেভিওয়েট মন্ত্রী মলয় ঘটক।