Avishek Banerjee : পেট্রোলের মূল্যবৃদ্ধি, মোদীকে তীব্র কটাক্ষ অভিষেকের

Updated : Jul 04, 2021 16:27
|
Editorji News Desk

পেট্রোল-ডিজেলের লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে নাজেহাল গোটা দেশ। সেই নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করছেন বিরোধীরা। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পেট্রোল, ডিজেলের দামবৃদ্ধি নিয়ে তীব্র কটাক্ষ করলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

টুইটারে রবিবার অভিষেক গত বছর পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে করা তাঁর একটি পুরনো টুইটকে তুলে এনে লিখেছেন, 'বিজেপি সরকারের আমলে ঐতিহাসিকভাবে বেড়েছে জ্বালানির দাম। অদম্য চেষ্টা করে তাঁরা মানুষের উপর বোঝাও বাড়িয়ে চলেছেন। ২০২০ সালের থেকে কিছুই পরিবর্তন হয়নি অবস্থার। মানুষ যখন এই পরিস্থিতি থেকে মুক্তি চাইছে, বিজেপি তখন আগের মতোই অন্যকে দোষারোপ করার খেলায় মেতে আছে।'

এরপরই ট্যাগলাইনে অভিষেক লেখেন, 'মোদি বাবু, পেট্রল বেকাবু'। তৃণমূলের শীর্ষ নেতাদের অধিকাংশই এই ট্যাগেই টুইট করে আক্রমণ করছেন বিজেপির বিরুদ্ধে ।

PM ModiAvishek Banerjee

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ভারত

Manmohan Singh : ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক, ঘোষিতভাবে অবসরও নিয়েছিলেন 'বিরল' মনমোহন সিং

editorji | ভারত

Manmohan Singh Passes Away : প্রয়াত ভারতীয় অর্থনীতির পুরোধা, মনমোহনের প্রয়াণে গভীর শোক

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর