বিনপুরের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রিপোর্ট কার্ড চাইলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কটাক্ষ, বিজেপির নেতারা বাংলায় এসে সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। কিন্তু তাঁদের প্রশ্ন করা উচিত, যে রাজ্যগুলিতে তাঁরা ক্ষমতায় আছেন, সেখানে কেন উন্নয়ন হয়নি? অভিষেক বলেন, "রাজ্য সরকার যা কাজ করেছে,তার রিপোর্ট কার্ড দিয়ে দিয়েছে। কিন্তু নরেন্দ্র মোদীর রিপোর্ট কার্ড কই?"