জমি ফেরাতে মরিয়া অশোকের ভরসা বাড়ি বাড়ি নিবিড় প্রচার

Updated : Apr 12, 2021 12:19
|
Editorji News Desk

সোমবার নির্বাচনী প্রচারে শিলিগুড়িতে তারকার ছড়াছড়ি। বিজেপির হয়ে প্রচারে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অভিনেতা মিঠুন চক্রবর্তী। তৃণমূলের প্রচারে থাকবেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু হেভিওয়েটদের পাত্তা দিতে নারাজ শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্য। বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বললেন বামফ্রন্ট সরকারের আমলে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর দায়িত্ব সামলানো অশোকবাবু৷ তবে খাসতালুকে এবার কঠিন চ্যালেঞ্জের মুখে তিনি৷ একদা অনুজপ্রতীম সহযোদ্ধা শঙ্কর ঘোষ সিপিএম ছেড়ে লড়ছেন বিজেপির টিকিটে। এই আসনে শাসকদলের প্রার্থী ওমপ্রকাশ মিশ্র।

BJPTMCSiliguriAshok Bhattacharya

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ভারত

Manmohan Singh : ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক, ঘোষিতভাবে অবসরও নিয়েছিলেন 'বিরল' মনমোহন সিং

editorji | ভারত

Manmohan Singh Passes Away : প্রয়াত ভারতীয় অর্থনীতির পুরোধা, মনমোহনের প্রয়াণে গভীর শোক

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর