রাজনৈতিক সংঘর্ষে ফের উত্তাল হয়ে উঠল ভাটপাড়া। BJP সাংসদ অর্জুন সিংয়ের (Arjun Singh) বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল। অভিযোগ, রাত তিনটের সময় বোমাবাজি হয়েছে।
মঙ্গলবার মাঝরাতে সাংসদের বাড়ি লক্ষ্য করে তিনটি বোমা Bombing) ছোঁড়া হয়। সেভাবে কোনও ক্ষতি না হলেও, বাড়ির দেওয়ালে হামলার চিহ্ন রয়েছে। ঘটনার জেরে মাঝরাতে ব্যাপক চাঞ্চল্য ছড়াল আশেপাশের এলাকায়।
সাংসদ অর্জুন সিংয়ের অভিযোগ, শুধু তাঁর বাড়িই নয়। দুষ্কৃতীদের নিশানায় ছিলেন তাঁর নিরাপত্তায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। এ নিয়ে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দায়ী করছেন বারাকপুরের বিজেপি (BJP) সাংসদ।