Amrindar Singh resigns: কংগ্রেসের ফাটল আরো চওড়া, ইস্তফা দিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং

Updated : Sep 18, 2021 18:39
|
Editorji News Desk

পাঞ্জাবে বিধানসভা নির্বাচনের আগে বড় ধাক্কা খেল কংগ্রেস। মুখ্যমন্ত্রী পদে হঠাৎই ইস্তফা দিলেন অমরিন্দর সিং (Amrindar Singh)।

শনিবার বিকেলে পাঞ্জাবের রাজ্যপালের কাছে গিয়ে ইস্তফাপত্র জমা দিলেন 'ক্যাপ্টেন' অমরিন্দর সিং। শুধু রাজ্যপালই নন, মন্ত্রিসভার সদস্যদের ইস্তফাপত্রও দিলেন তিনি। পাঞ্জাবে কংগ্রেসের তীব্র অর্ন্তকলহের জেরেই পদত্যাগ করলেন প্রবীণ নেতা। তিনি কংগ্রেস ছাড়তে পারেন বলেও জল্পনা।

Mamata Banerjee: রাহুল নয়, বিরোধী মুখ মমতাই, দাবি তৃণমূলের 

ইস্তফাপত্র দিয়ে বেরিয়ে আসার পর পরের মুখ্যমন্ত্রীর জন্য সমর্থনের হাত বাড়িয়ে দেবেন কি না জানতে চাইলে সাংবাদিকদের ক্যাপ্টেন অমরিন্দর সিং বলেছেন, 'দীর্ঘ ৫২ বছরের রাজনৈতিক জীবন। পাশাপাশি সাড়ে ৯ বছর মুখ্যমন্ত্রীর পদ সামলেছি। আপাতত আমার অনুরাগী ও সমর্থকদেরই দ্বারস্থ হব পরের কর্মসূচি ঠিক করতে। তারা যা বলবেন, সেই অনুযায়ী পরের ভাবনা।'

কার্যত আড়াআড়ি ভাগে বিভক্ত পাঞ্জাবের কংগ্রেস। ক্যাপ্টেন অমরিন্দর বনাম নভজ্যোৎ সিং সিধুর বিরোধ তুঙ্গে। তার জেরে পদত্যাগ করলেন অমরিন্দর।

Amrindar SinghPunjab CMPunjab

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ভারত

Manmohan Singh : ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক, ঘোষিতভাবে অবসরও নিয়েছিলেন 'বিরল' মনমোহন সিং

editorji | ভারত

Manmohan Singh Passes Away : প্রয়াত ভারতীয় অর্থনীতির পুরোধা, মনমোহনের প্রয়াণে গভীর শোক

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর