Amit Mitra : অর্থমন্ত্রীত্ব ছাড়তে পারেন অসুস্থ অমিত মিত্র, পরবর্তী মন্ত্রী কে?

Updated : Jul 11, 2021 14:58
|
Editorji News Desk

রাজ্যের অর্থমন্ত্রীত্ব ছাড়তে পারেন অমিত মিত্র। সরকার এবং শাসকদলের অন্দরে এই জল্পনা ক্রমশ তীব্র হচ্ছে৷ কোনও মতপার্থক্য বা বিরোধের জন্য নয়, শারীরিক অসুস্থতার জন্যই অর্থমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন বণিকসংস্থার প্রাক্তন কর্তা।

২০১১ সালে রাজ্যে পালাবদলের পর অমিত মিত্রকে অর্থমন্ত্রকের দায়িত্ব দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বামফ্রন্ট সরকারের আমলে দীর্ঘদিন অর্থমন্ত্রক সামলানো অসীম দাশগুপ্তকে হারিয়ে বিধানসভায় প্রবেশ করেন অমিত। ২০১৬ সালে দ্বিতীয় তৃণমূল সরকারের আমলেও অর্থমন্ত্রী ছিলেন তিনি৷

সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে প্রার্থী হননি অমিত মিত্র৷ কিন্তু সরকার গঠনের সময় অর্থ মন্ত্রক সামলাতে তাঁর উপরেই ভরসা রেখেছেন মমতা। কিন্তু শারীরিক কারণেই আর তিনি পেরে উঠছেন না।

অমিত মিত্র সরে দাঁড়ালে গুরুত্বপূর্ণ এই মন্ত্রক কে সামলাবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে৷ সরকারের একটি সূত্রের দাবি, মমতা নিজের হাতেই অর্থ মন্ত্রক রাখতে পারেন। তাঁকে সাহায্য করতে পারে কয়েকজন অর্থনীতিবিদকে নিয়ে গঠিত একটি উচ্চপর্যায়ের কমিটি।

Amit MitraBJP

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ভারত

Manmohan Singh : ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক, ঘোষিতভাবে অবসরও নিয়েছিলেন 'বিরল' মনমোহন সিং

editorji | ভারত

Manmohan Singh Passes Away : প্রয়াত ভারতীয় অর্থনীতির পুরোধা, মনমোহনের প্রয়াণে গভীর শোক

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর