Cpim:অনিল-কন্যা অজন্তা বিশ্বাসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে সিপিএম, কড়া প্রতিক্রিয়া সূর্যকান্তের

Updated : Aug 02, 2021 09:20
|
Editorji News Desk

তৃণমূলের মুখপত্র জাগো বাংলায় ধারাবাহিক লেখা প্রকাশ নিয়ে অনিল-কন্যা অজন্তা বিশ্বাসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে সিপিএম।

দলের রাজ্য সম্পাদক সুর্যকান্ত মিশ্রের মন্তব্যে তেমনই ইঙ্গিত মিলেছে। অনিল কন্যার জাগো বাংলায় লেখা নিয়ে সূর্যকান্ত মিশ্র জানিয়েছেন,  বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে দল। সূর্যকান্ত মিশ্র বলেন, অজন্তা বিশ্বাস যা করেছেন তা মেনে নেওয়া যাবে না। এই ঘটনাকে যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখা হবে বলে জানান সূর্যকান্ত মিশ্র। 

সূত্রের খবর, তৃণমূলের মুখপত্রে অজন্তা বিশ্বাসের লেখা প্রবন্ধ নিয়ে, আলোচনা হয়েছে সিপিএমের অধ্যাপকদের সংগঠনে। এই প্রসঙ্গে অনিল-কন্যার সঙ্গে অধ্যাপকদের কথা হলেও, তাঁর যুক্তি গ্রহণযোগ্য বলে মনে করছে না সিপিএম।

তার ভিত্তিতে তৈরি হয়েছে শো কজের চিঠি।সূত্রের খবর, সোমবারের মধ্যে অজন্তা বিশ্বাসকে শোকজ-চিঠি ধরানো হবে। সূর্যকান্ত মিশ্র বলেন, ‘মূল্যায়ন কমিটি জেলা কমিটি তারপর রাজ্য কমিটি। আমাদের কাছে আসুক দেখব।’

Ajanta Biswassuryakanta mishra

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ভারত

Manmohan Singh : ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক, ঘোষিতভাবে অবসরও নিয়েছিলেন 'বিরল' মনমোহন সিং

editorji | ভারত

Manmohan Singh Passes Away : প্রয়াত ভারতীয় অর্থনীতির পুরোধা, মনমোহনের প্রয়াণে গভীর শোক

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর