Agnimitra Paul: নিজের বিধানসভা এলাকাতেই বিক্ষোভের মুখে পড়তে হল বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে

Updated : Sep 14, 2021 14:20
|
Editorji News Desk

নিজের বিধানসভা এলাকাতেই বিক্ষোভের মুখে পড়তে হল বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে৷

আসানসোলের কালিপাহাড়ি এলাকায় ধসের জেরে ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি বাড়ি৷ সেই খবর পেয়েই এ দিন সকালে সেখানে পৌঁছন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক৷ তখনই তাঁকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দেন বেশ কিছু স্থানীয় বাসিন্দা৷ বিজেপি বিধায়কের অবশ্য অভিযোগ, তৃণমূলের তরফেই ইচ্ছাকৃত ভাবে তাঁকে ঘিরে ধরে স্লোগান দেওয়া হয়েছে৷

ধস এবং বসত বাড়ির ক্ষতি হয়েছে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন অগ্নিমিত্রা৷ তখনই তাঁকে ঘিরে ধরে 'গো ব্যাক' স্লোগান দেওয়া হয়৷ যাঁরা বিক্ষোভ দেখাতে থাকেন, তাঁদের সঙ্গে কথা কাটাকাটিতেও জড়িয়ে পড়েন বিজেপি বিধায়ক৷ তাঁর অবশ্য দাবি, গোটাটাই তৃণমূলের পরিকল্পনা৷ এই বিক্ষোভের সঙ্গে সাধারণ মানুষের যোগ নেই৷

agnimitra palAsansol

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ভারত

Manmohan Singh : ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক, ঘোষিতভাবে অবসরও নিয়েছিলেন 'বিরল' মনমোহন সিং

editorji | ভারত

Manmohan Singh Passes Away : প্রয়াত ভারতীয় অর্থনীতির পুরোধা, মনমোহনের প্রয়াণে গভীর শোক

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর