বিধানসভা নির্বাচনে আগের তিন দফাতেও অশান্তির ছবি ধরা পড়েছে। কিন্তু, চতুর্থ দফায় ঝরল রক্ত। দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্যের বিভিন্ন জায়গা। মৃত্যু হয়েছে ৫ জনের। আর তাই পঞ্চম দফার আগেই তৎপর নির্বাচন কমিশন। রাজ্যে আসছে অতিরিক্ত ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তার মধ্যে রয়েছে ৩৩ কোম্পানি বিএসএফ, ১২ কোম্পানি সিআরপিএফ, ১৩ কোম্পানি আইটিবিপি, ৯ কোম্পানি এসএসবি ও ৪ কোম্পানি সিআইএসএফ।