TMC in Tripura: আগরতলার হোটেলে 'বন্দি' প্রশান্ত কিশোরের টিম, অভিষেককে পাঠাচ্ছেন মমতা

Updated : Jul 28, 2021 08:08
|
Editorji News Desk

 প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের ২৩ জন কর্মীকে আগরতলার হোটেলে ‘বন্দি’ করে রাখার অভিযোগ বিপ্লব দেবের সরকারের বিরুদ্ধে। তাঁদের ফেরাতে বৃহস্পতিবার স্বয়ং অভিষেক আগরতলা যেতে পারেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

বছর দুয়েকের মাথায় ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। বাংলায় তৃতীয় বারের জন্য ক্ষমতায় ফেরার পর ত্রিপুরায় জোড়াফুল ফোটানোর প্রস্তুতি শুরু করেছে তৃণমূল। তাদের জন্য সমীক্ষা চালাতেই আইপ্যাকের ২৩ সদস্যের একটি দল সেখানে রয়েছে। কিন্তু পুলিশ দিয়ে রবিবার রাত থেকে তাঁদের হোটেলে ‘বন্দি’ করে রাখা হয়েছে বলে অভিযোগ। তাতেই আইপ্যাক কর্মীদের ছাড়িয়ে আনেত উদ্যোগী হয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো বুধবার সকালের বিমানেই আগরতলা যাচ্ছেন ব্রাত্য বসু, মলয় ঘটক এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। 

 বাংলার নির্বাচনে বিপুল জয়ের পর প্রশান্ত কিশোর আইপ্যাক থেকে অব্যাহতি নেওয়ার কথা ঘোষণা করলেও, তাঁর সংস্থার কর্মীদের সুরক্ষা নিজেদের নৈতিক কর্তব্য বলে মনে করছেন তৃণমূল নেত্রী। তাই দলের অন্য নেতাদের পরেও ত্রিপুরার দিকে জাতীয় স্তরের নেতাদের নজর টানতে অভিষেককে ত্রিপুরায় পাঠাতে বিশেষ আগ্রহী তিনি। 

IPACPrashant KishorMamata Banerjee

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ভারত

Manmohan Singh : ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক, ঘোষিতভাবে অবসরও নিয়েছিলেন 'বিরল' মনমোহন সিং

editorji | ভারত

Manmohan Singh Passes Away : প্রয়াত ভারতীয় অর্থনীতির পুরোধা, মনমোহনের প্রয়াণে গভীর শোক

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর