নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তাল হল উত্তর ২৪ পরগনার বারাসাত। তৃণমূলের লেখা একটি দেওয়ালের উপর বিজেপির ব্যানার লাগানোকে ঘিরে সংঘর্ষ শুরু হয়। বৃহস্পতিবার রাতে বারাসাতের ৭ নম্বর ওয়ার্ডের ঘটনা। তৃণমূলের দাবি, সংঘর্ষে তাদের ৭ জন দলীয় কর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন প্রাক্তন এক কাউন্সিলর। আহতদের যশোর রোডের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূলের তরফে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ করা হয়েছে। তবে এই নিয়ে বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।