দেশজুড়ে চলতে থাকা করোনা ঝড়ের মধ্যেই সামনে এল শিউড়ে ওঠার মতো তথ্য। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৪৪ জন চিকিৎসক। যার মধ্যে শুধু রবিবার করোনায় প্রাণ হারিয়েছেন ৫০ জন! মাত্র ২৪ ঘণ্টায় দেশে ৫০ জন চিকিৎসক অতিমারির বলি হয়েছেন। আতঙ্কিত হওয়ার মতো এই তথ্য দিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)। সবচেয়ে বেশি চিকিৎসকের মৃত্যু হয়েছে বিহারে। সেখানে ৬৯ জন চিকিৎসক প্রাণ হারিয়েছেন মারণ ভাইরাসে। এই তালিকায় দ্বিতীয় স্থানে উত্তরপ্রদেশ। যোগী আদিত্যনাথের রাজ্যে ৩৪ জন চিকিৎসক করোনার বলি হয়েছেন। রাজধানী নয়াদিল্লিতে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ২৭ জন চিকিৎসক।