ঐশীর সভায় ঢুকে 'জয় শ্রীরাম' স্লোগান, ধৃত ৩ বিজেপি কর্মী

Updated : Apr 14, 2021 17:42
|
Editorji News Desk

জামুড়িয়া বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থীরল তথা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের সভায় বিশৃঙ্খলা তৈরির চেষ্টার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। এই ঘটনায় ৩ বিজেপি কর্মীকে আটক করা হয়েছে। এর প্রতিবাদে জামুড়িয়া থানার সামনে বিজেপি প্রার্থী তাপস রায়ের নেতৃত্বে বিক্ষোভ দেখায় গেরুয়া শিবির। মঙ্গলবার রাতে জামুড়িয়ার নিউ সাতগ্রাম কোলিয়ারি সংলগ্ন দুর্গামন্দির এলাকায় প্রচার সভা করেন ঐশী ঘোষ। অভিযোগ, জয় শ্রীরাম স্লোগান দিয়ে ঝাণ্ডা নিয়ে সভাস্থলে ঢুকে পড়েন বিজেপি কর্মীরা। যদিও সভা চলতে থাকে। খবর পেয়ে সেখানে যায় পুলিশ ও নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। রাতেই আটক করা হয় তিন বিজেপি কর্মীকে। গেরুয়া শিবিরের দাবি, অভিযোগ খতিয়ে না দেখেই তাদের তিন কর্মীকে আটক করে পুলিশ

aishi ghoshTMCBJPjamuria

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ভারত

Manmohan Singh : ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক, ঘোষিতভাবে অবসরও নিয়েছিলেন 'বিরল' মনমোহন সিং

editorji | ভারত

Manmohan Singh Passes Away : প্রয়াত ভারতীয় অর্থনীতির পুরোধা, মনমোহনের প্রয়াণে গভীর শোক

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর