দেশে সামান্য বাড়ল দৈনিক করোনা সংক্রমণ৷ বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৯২ হাজার ৫৯৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯০ লক্ষ ৮৯ হাজার ৬৯।
গত ২৪ ঘণ্টায় ফের বাড়ল মৃতের সংখ্যা। গত একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ২,২১৯ জন। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৩ লক্ষ ৫৩ হাজার ৫২৮ জন।
এখনও পর্যন্ত দেশে ২ কোটি ৭৫ লক্ষ ৪ হাজার ১২৬ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। টিকা পেয়েছেন ২৩ কোটি ৯০ লক্ষেরও বেশি মানুষ।
রোগী চিহ্নিত করতে চলছে টেস্টিংও। ICMR-এর রিপোর্ট বলছে, গতকাল ১৯ লক্ষ ৮৫ হাজার ৯৬৭টি নমুনা পরীক্ষা হয়েছে।