অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে আরও এক অস্ত্র পেল ভারতবাসী। জাইডাস ক্যাডিলার (Zydus Cadila')ভ্যাকসিনকে ভারতে এর্মাজেন্সি ইউজ তথা আপদকালীন ব্যবহারের ছাড়পত্র দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই)।
জাইকোভ-ডি-ই প্রথম ডিএনএ ভ্যাকসিন যা ছাড়পত্র পেল ভারতে(india)। দেশের সমস্ত প্রাপ্তবয়স্কদের পাশাপাশি ১২ বছরের ওপরের শিশুদের জন্যও যে ভ্যাকসিন ব্যবহার করা হবে জানিয়েছে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রক। জাইডাস ক্যাডিলার(Zydus Cadila) জাইকোভ-ডি ভ্যাকসিনও ছাড়পত্র পাওয়ায় এই মুহূর্তে দেশে মোট ছ'টি সংস্থা ভ্যাকসিন দেওয়ার জায়গায় পৌঁছল।
ভারতে একদম শুরুতেই সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কোভ্যাক্সিনকে ছাড়পত্র দেওয়া হয়েছিল। তারপর একে একে রাশিয়ার স্পুটনিক ভি, মার্কিন যুক্তরাষ্ট্রের মর্ডানা ও জনসন অ্যান্ড জনসন ছাড়পত্র পায়।