অতিমারির কোপে অন্যান্য ব্যবসা মুখ থুবড়ে পড়লেও ফুড অনলাইন ডেলিভারির ব্যবসা এখন বেশ লাভজনক।অতিমারির মধ্যেও লাভের মুখ দেখেছে ফুড ডেলিভারি সংস্থা জোমাটো।সাধারণ বিনিয়োগকারীদের থেকে টাকা তুলতে আইপিও খুলছে ফুড ডেলিভারি সংস্থা জোমাটো। আগামী ১৪ থেকে ১৬ জুলাই বিনিয়োগের জন্য খুলে দেওয়া হবে জোমাটোর আইপিও। প্রতি শেয়ারের দাম ধার্য করা হয়েছে ৭২ থেকে ৭৪ টাকা। বাজার থেকে ৯০০০ কোটি টাকা তুলতে আইপিও খুলছে জোমাটো। ১৪ জুলাই থেকে আবেদন করতে পারবেন বিনিয়োগকারীরা। ন্যুনতম ১৯৫টি শেয়ার কিনতে হবে বিনিয়োগকারীকে। অর্থাৎ শেয়ার প্রতি ৭৬ টাকা হিসেবে ন্যুনতম ১৪,৮২০ টাকার শেয়ার কিনতে হবে। সংস্থার কর্মীদের জন্য সংরক্ষিত থাকবে ৬৫ লক্ষ ইকুইটি শেয়ার। জোমাটোর আইপিও বিক্রির তত্ত্বাবধানে থাকবে কোটাক মাহিন্দ্রা ক্যাপিটাল, মরগ্যান স্ট্যানলে ইন্ডিয়া, ক্রেডিট সুইস সিকিউরিটিজ ও সিটিগ্রুপ গ্লোবাল।