অ্যাডভেঞ্চারের শখ আছে? জলের তলার জগতটা দেখার খুব সাধ? তাহলে আপনাকে অন্তত একটা বার দুবাই যেতেই হচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় সুইমিং পুল তৈরির কাজ প্রায় শেষ দুবাইতে। আকার আয়তনের নিরিখে ইতিমধ্যে গিনেস বুক ওফ ওয়র্ল্ড-এ নাম তুলেছে সেই জল সাম্রাজ্য। সুইমিং পুলের গভীরতা ৬০.০২ মিটার। অলিম্পকের প্রায় ৬ গুণ গভীর। আর সেই পুলে জল ধরে ১৪ মিলিয়ন লিটার।
কী নেই সেই জলশহরে? ১৫০০ বর্গমিটার জায়গা জুড়ে থাকা সেই পুলে রয়েছে ডাইভ শপ, গিফট শপ, এমন কী রেস্তোরাঁও। চলতি বছরের শেষেই সকলের জন্য খুলে যাবে এটি। মিটিং, কনফারেন্সএর জন্যেও ভাড়া দেওয়া হবে সেই পুল।