Teachers' protest: বেতন বৃদ্ধির দাবিতে নবান্নের সামনে বিক্ষোভ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের

Updated : Aug 18, 2021 17:16
|
Editorji News Desk

বেতনবৃদ্ধির দাবিতে সরাসরি মুখ্যমন্ত্রীর দরবারে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্যরা। বুধবার নবান্নের সামনেই কয়েকশো শিক্ষক জড়ো হয়ে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, গত ৮ বছর ধরে বেতন বাড়ছে না। এবার সেই অভিযোগ তাঁরা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কেই জানাবেন। বুধবার নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক রয়েছে। তার ঠিক আগেই নবান্নের সামনে হাইসিকিউরিটি জোনে (High Security Zone) কীভাবে ঢুকে পড়লেন এতজন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিক্ষোভ বাড়তে থাকায় পুলিশ নবান্নের সামনে থেকে সরিয়ে নেয় বিক্ষোভকারীদের। তাই নিয়েই ধুন্ধুমার বাঁধে।  সংঘর্ষে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন মহিলা।। বিক্ষোভকারীদের দাবি, প্রাথমিক ও উচ্চপ্রাথমিকের সমতুল বেতন চাই। এর জন্য সল্টলেকের বিকাশ ভবনের সামনে আগেও বেশ কয়েকবার অবস্থান বিক্ষোভ করেছেন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্যরা। 

protestteachers

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট