প্রায়শই শহরে কোভিশিল্ডের আকাল পড়ছে, আর এই টিকা সংকটের পরিস্থিতি কাজে লাগিয়েই শহরে জাল বিস্তার করছে ভুয়ো কোভিশিল্ডের চক্র। কলকাতাকে সতর্ক করল WHO.
কলকাতা ছাড়াও দিল্লি, মুম্বই, ভারতের একাধিক শহরের পুলিশ জাল ভ্যাকসিন কাণ্ডে গ্রেফতার করেছে অনেককেই। গত জুন মাসে কসবার দেবাঞ্জন কাণ্ডের পর থেকেই নড়েচড়ে বসেছিল রাজ্য সরকার।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে ভারতকে সতর্ক করা হলে বিষয়টি ফের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নজরে এসেছে। স্বাস্থ্য মন্ত্রকের এক মুখপাত্র এই প্রসঙ্গে জানিয়েছেন, "ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকারের নজরে আনা হয়েছে বিষয়টি, সেরাম ইন্সটিটিউটকেও জানানো হয়েছে'।