রাজ্যে আরও কমল করোনা সংক্রমণ। স্বাস্থ্য দফতরের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১২৯৭ জন। মৃত্যু হয়েছে ২০ জনের। গত একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭৭৭জন। এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার ৯৭.৫৭ শতাংশ।
তবে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে দার্জিলিং। গত একদিনে সেখানে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১২২ জন, যা কলকাতার চেয়েও বেশি। কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১১১ জন।
দৈনিক সংক্রমণে শীর্ষে উত্তর ২৪ পরগনাই। এই জেলায় রবিবার দৈনিক সংক্রমণ ১৭২। এছাড়া দুই মেদিনীপুরেও দৈনিক আক্রান্তের সংখ্যা শতাধিক। করোনা যুদ্ধে সবচেয়ে এগিয়ে পুরুলিয়া, কালিম্পং ও মালদহ। এই তিন জেলাতেই দৈনিক আক্রান্তের সংখ্যা দশেরও কম। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৫২,২২৪টি। তার মধ্যে মাত্র ২.৪৮ শতাংশ রিপোর্ট পজিটিভ।