রাজ্যে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ধীরে ধীরে ভয়াবহ হয়ে উঠছে পরিস্থিতি। শুক্রবার রাতে স্বাস্থ্যদফতরের পরিসংখ্যান অনুযায়ী, ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৩৩ জন। মৃত্যু হয়েছে ৪ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫০ জন। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৮৯ হাজার ৯২২ জন। সুস্থতার হার ৯৬.৯৪ শতাংশ। রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ২৬ হাজার ৯৮৬ জনের।