WATCH! মাঠ থেকেই ভিডিও কল, পরিবারের সঙ্গে সাফল্য ভাগ করে নিলেন মেসি

Updated : Jul 11, 2021 13:23
|
Editorji News Desk

কোপা আমেরিকার ফাইনালে জয়ের পর মাঠের মধ্যে থেকেই স্ত্রীকে ভিডিও কল করলেন লিওনেল মেসি। গলায় ঝোলানো চ্যাম্পিয়নের মেডেল দেখালেন বার বার। সেই সঙ্গে জয়ের উল্লাস। কোপা আমেরিকা কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে পোস্ট করা মাত্রই ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিও। আর্জেন্টিনার সমর্থকেরা শেয়ার করছেন সাফল্যের মহালগ্নে পরিবারের সঙ্গে মহাতারকার উল্লাসের দৃশ্য।

দীর্ঘ ২৮ বছরের খরা কাটিয়ে ভারতীয় সময় রবিবার ভোরবেলা আর্ন্তজাতিক ফুটবলে সাফল্যের মুখ দেখেছে আর্জেন্টিনা। ডি মারিয়ার গোলে হার মেনেছে ব্রাজিল৷ তারপরেই নীল সাদা শিবিরে আবেগ আর তৃপ্তির অসংখ্য দৃশ্যের কোলাজ। তার মধ্যেই নেট-নাগরিকদের মন কেড়েছে এই ভিডিও।

Lionel Messi wifeLionel MessiCopa America 2021

Recommended For You

editorji | ট্রেন্ডিং

SouthCity Mall: বিক্রি হচ্ছে সাউথ সিটি মল, কত টাকায় ডিল ফাইনাল?

editorji | ভারত

Maghi Purnima 2025 : হেলিকপ্টার থেকে গোলাপ পাপড়ি, মাঘী পূর্ণিমায় পূণ্যস্নান প্রয়াগ থেকে সাগরে

editorji | ট্রেন্ডিং

Red flags and green flags: প্রথম ডেটেই কেলেঙ্কারি! জেনে নিন সম্পর্কের রেড ফ্ল্যাগ আর গ্রিন ফ্ল্যাগ

editorji | ট্রেন্ডিং

Math Magic: কী সব ম্যাজিক ঘটাচ্ছে অঙ্ক! দেখলে চমকে যাবেন আপনিও! শিখে নিন সেইসব ম্যাজিক!

editorji | ট্রেন্ডিং

Work Place Culture: কীভাবে সামলাবেন টক্সিক বসকে? ৯০ ঘণ্টা কাজের 'ফতোয়া'য় নতুন সমাধান! কী জানেন?