শীতলকুচির ভিডিও শেয়ার করে মুখ্যমন্ত্রীকে দায়ি করলেন অমিত মালব্য, পাল্টা কেন্দ্রকে দায়ি ডেরেকের

Updated : Apr 15, 2021 16:13
|
Editorji News Desk

চতুর্থ দফার ভোটে শীতকুচির ঘটনাকে কেন্দ্র করে এখনও উত্তাল রাজ্য রাজনীতি। প্রকাশ্যে এসেছে শীতলকুচির ১২৬ নম্বর বুথের একটি ভিডিয়ো (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এডিটরজি)। টুইটারে ভিডিয়োটি শেয়ার করে বিজেপি নেতা অমিত মালব্য লেখেন, ভিডিয়ো থেকে প্রমাণিত যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৮ এপ্রিলের বক্তব্য এই ঘটনার জন্য দায়ি। সিআইএসএফ ও বুথে হামলা চালাচ্ছে উত্তেজিত জনতা। উত্তেজিত জনতাই আনন্দ বর্মণকে খুন করেছে। কোচবিহারের এসপি ও পোলিং এজেন্টের মদতেই এই ঘটনা ঘটেছে বলেও টুইটারে অভিযোগ তুলেছেন মালব্য। এর পাল্টা টুইটারে একটি ভিডিয়ো শেয়ার করে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। এই ঘটনার জন্য কেন্দ্রকেই দায়ি করেছেন তিনি। লেখেন, "ভিডিও ফুটেজ যা মোদী-শাহ ও নির্বাচন কমিশন আগে কখনও প্রকাশ করেনি। ঠান্ডা মাথায় শীতলকুচির নিরীহ মানুষদের হত্যা করা হয়েছে।"

১০ এপ্রিল রাজ্যে চতুর্থ দফার ভোট চলাকালীন চলেছিল গুলি। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রাণ হারান ৪ জন। আহত হন আরও চার জন। তার আগে সকালে ভোটের লাইনে প্রাণ হারান প্রথবার ভোট দিতে আসা যুবক আনন্দ বর্মণ। এই ঘটনাকে কেন্দ্র করে চলছে রাজনৈতিক চাপানউতোর। বিবৃতি পাল্টা বিবৃতির পালা। আর মধ্যেই প্রকাশ্যে এল এই ভিডিয়ো। সেখানে একদল মানুষকে বাঁশ-লাঠি নিয়ে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। বুথে ভাঙচুর চালায় তারা। ভোটগ্রহণ কেন্দ্রের দরজা লাথি মেরে ভেঙে ফেলার চেষ্টা করে। দরজায় সজোরে আঘাত করা হয় বাঁশ দিয়েও। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এডিটরজি।

Sitalkuchi violenceAmit Malviyaamit malviya tweet

Recommended For You

editorji | খেলা

Naihati Bypoll 2024: নৈহাটির উপনির্বাচনে তৃণমূল প্রার্থী, সনৎকে সরাসরি সমর্থন তিন প্রধানের কর্তাদের

editorji | ইলেকশন

Maniktala Bypoll: মানিকতলা উপনির্বাচনে প্রার্থী সাধন পান্ডের স্ত্রী সুপ্তি, নবান্নের বৈঠকে সিদ্ধান্ত

editorji | পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

Loksabha Election 2024: দেশে মহিলা ভোটারদের অনুপাত বাড়ছে, সমীক্ষার রিপোর্ট প্রকাশ্যে

editorji | পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

Priyadarshini Hakim: রাজ্যরাজনীতিতে জল্পনা,ভগবানগোলা থেকে উপনির্বাচন লড়তে পারেন ফিরহাদ কন্যা প্রিয়দর্শিনী

editorji | পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

Gosaipur Accident: যাত্রীবাহী বাসে ধাক্কা গাড়ির, গোসাইপুরের দুর্ঘটনায় মৃত ১, দুজনের অবস্থা আশঙ্কাজনক