রাজ্যে বাড়ছে করোনার সংক্রমণ।টান পড়েছে ভ্যাকসিনে। কলকাতার বেশ কিছু বেসরকারি হাসপাতালে বন্ধ করা হয়েছে ভ্যাকসিনেশন। সোমবার রাজ্যে এসেছে ৪ লক্ষ কোভিশিল্ডের ভ্যাকসিন। বুধবার রাজ্যে আসবে আরও ৩ লক্ষ ভ্যাকসিন। শনিবার থেকে কলকাতার বিভিন্ন বেসরকারি হাসপাতালে লাগানো হয়েছে ‘নো ভ্যাকসিন’ নোটিস। সোমবারও বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালের ভাঁড়ার শূন্য। এরমধ্যে রয়েছে আমরি মুকুন্দপুর,আমরি সল্টলেক,বেলভিউ ক্লিনিক,আরএন টেগোর হাসপাতাল।সামান্য হলেও স্বস্তি দিয়ে সোমবারই পুণে থেকে রাজ্যে এসে পৌঁছল কোভিশিল্ড ভ্যাকসিনের ৪ লক্ষ ডোজ।তবে স্বাস্থ্য দফতরের দাবি, যা ভ্যাকসিন এসেছে তা প্রয়োজনের তুলনায় নেহাতই কম।