করোনার তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী, সে কথা জানিয়েই দিয়েছেন তাবড় বিজ্ঞানীরা। সারা বিশ্বজুড়েই চলছে সচেতনতামূলক প্রচার। এরই মধ্যে একেবারে উল্টো ছবি উত্তরাখণ্ডে। তাও কোথায়, না মন্ত্রীদের বৈঠকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যাচ্ছে প্রতিমন্ত্রী স্বামী যতিশ্বরানন্দের মাস্ক মুখে তো নেইই, বরং ঝুলছে পায়ের পাতায়। বৈঠকে উপস্থিত আরও দুই বিজেপি মন্ত্রীর মুখে মাস্ক নেই।
এই ছবি দেখে ভায়ানক চটেছেন নেটিজেনরা। তাঁদের অনেকেই বলছেন,দেশে কোভিডে মৃত্যুর জন্য দায়ী এই দায়িত্বজ্ঞানহীন মন্ত্রীরাই। তাঁরাই যদি কোভিড বিধি মেনে না চলেন রাষ্ট্র আশা কীভাবে করে, সাধারণ মানুষ তা মেনে চলবে?