আগামী দুসপ্তাহের জন্য লকডাউনে ঘোষণা করল তামিলনাড়ু সরকার। সোমবার থেকেই শুরু হচ্ছে লকডাউন। চলবে ২৪ মে পর্যন্ত। সরকারের তরফে জানানো হয়েছে, অতিমারির জেরে তৈরি হওয়া ‘অনিবার্য পরিস্থিতি’র জন্যেই সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লকডাউনের থেকে ছাড় পাচ্ছে মুদিখানা, সব্জি, মাছ, মাংসের দোকান। সরকারের তরফে জানানো হয়েছে বেলা ১২টা অবধি খোলা রাখা যাবে। বাকি সব দোকান বন্ধ থাকবে । রেস্তোরাঁগুলি থেকে হোম ডেলিভারিতে খাবার আনানো যাবে। জরুরি পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে। বাকিদের বাড়ি থেকেই কাজ করতে হবে।