উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে যেতে পারবেন আফগান মেয়েরা, কিন্তু পরতে হবে হিজাব। ছেলে-মেয়ে একসঙ্গে পড়তে পারবেন না বিশ্ববিদ্যালয়ে, নয়া ফরমান জারি করল তালিবান সরকার। উচ্চশিক্ষা মন্ত্রী আব্দুল বাকি হাক্কানি জানিয়ে দিলেন, ইসলামী নিয়ম মেনে পোশাক পরতে হবে মহিলাদের। তবে শুধু মাথা ঢাকতে হবে, নাকি সারা শরীর, তা এখনও স্পষ্ট নয়।
সরকার গঠনের পর তালিবান সরকার জানিয়েছে, তাঁরা দু'দশক পিছিয়ে যেতে চায় না, বরং দেশ যেখানে দাঁড়িয়ে, সেখান থেকেই নতুন করে শুরু করতে চায়। তবে মহিলাদের খেলায় অংশগ্রহণ নিষিদ্ধ।
পাঠক্রমেও বদল আসার সম্ভবনা রয়েছে।