1 এপ্রিল থেকে কার্যকর হবে আয়করের ক্ষেত্রে নতুন পরিবর্তনগুলি। যার প্রভাব পড়বে চাকুরেজীবীদের উপর। একইভাবে প্রভাবিত হবেন 75 বছর বা তার বেশি বয়সী নাগরিকরা।
EPF-এ টাকা রাখলে এতদিন তা করের আওতায় পড়ত না। কিন্তু, ১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে সেই নিয়ম। কেউ EPF-এ বছরে তাঁর অংশের অবদানের 2 লক্ষ 50 হাজার টাকার বেশি জমা রাখলে তা আয়করের আওতায় চলে আসবে।
যাঁরা আইটিআর ফাইল করবেন না তাঁদের দ্বিগুণ টিডিএস দিতে হবে। নতুন নিয়ম অনুসারে পেনাল টিডিএস এবং টিসিএলের হার ১০-২০ শতাংশ হবে, যা সাধারণত ৫-১০ শতাংশ হয়।
আগামী আর্থিক বছর থেকে ব্যক্তিগত আয়কর দাতাদের আগে থেকে পূরণ করা আয়কর রিটার্নের ফর্ম দেওয়া হবে। ফলে তাঁদের রিটার্ন দাখিলের কাজ অনেক সহজ হয়ে যাবে।
এলটিসি স্কিমটি নতুন আর্থিক বছরে কার্যকর করা হবে। এর মাধ্যমে উপকৃত হবেন অনেকেই।
75 বছর বা তার বেশি বয়সী পেনশন প্রাপকদের ব্যাঙ্কে পেনশনে TDS কাটা হবে না। ফলে তাঁদের আর আয়কর রিটার্ন দিতে হবে না। পাশাপাশি ওই একই ব্যাঙ্কে FD থাকলে ITR জমা দেওয়ার প্রয়োজন নেই।