সুইৎজ়ারল্য়ান্ডের কাছে টাইব্রেকারে হেরে ছিটকে গেল ফ্রান্স।পর্তুগাল ইউরো কাপ থেকে বিদায় নেওয়ার পর, সোমবার বিদায় নিল ফ্রান্স। তবে খেলার শেষ মুহূর্ত পর্যন্ত ছিল টানটান উত্তেজনা। ম্যাচ গড়ায় পেনাল্টি শ্যুট আউটে। সেখানে পেনাল্টি মিস করলেন কিলিয়ান এমবাপে। আর সেই সঙ্গে সুইৎজ়ারল্যান্ডের কোয়ার্টার ফাইনালের রাস্তা নিশ্চিত হয়ে গেল।পেনাল্টি নষ্ট না করলে ব্যবধান হয়তো ২-০ হতো। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ৩ গোল দেয় ফ্রান্স। কিন্তু শেষ মুহূর্তে গোল পরিশোধ করে দেয় সুইসরা। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তাতেও ফলাফল না হওয়ায় টাইব্রেকার হয়। সেখানে পঞ্চম শট নিয়ে গিয়ে গোল নষ্ট করেন কিলিয়ান এমবাপে। ম্যাচ জিতে নেয় সুইসরা।